skip to Main Content
02 41031775, 41031776 asiainsu@gmail.com
We've Achieved Highest Credit Rating AAA

আগামী কাল ১লা মার্চ জাতীয় বীমা দিবস।

‘বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি’ এই শ্লোগানে মুখরিত প্রথম বারের মতো জাতীয় বীমা দিবস উদযাপনের অংশ হিসাবে আজ ২৯ ফেব্রুয়ারী ঢাকার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হলো বীমা কর্মকর্তা – কর্মচারীদের বর্নাঢ্য শোভাযাত্রা।

বর্ণিল সাজে সজ্জিত এই শোভা যাত্রা সকাল ৯টায় পাট গবেষনা ইন্সটিটিউট চত্বর হতে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ ও আসাদ গেট পয়েন্ট ঘুরে জাতীয় সংসদ ভবনের সম্মুখ ভাগে শেষ হয়।

সরকারের অর্থ মন্ত্রনালয়,আর্থিক প্রতিষ্ঠান বিভাগ,বীমা উন্নয়ন নিয়ন্ত্রন কর্তৃপক্ষ,বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন,বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এর সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই আনন্দ শোভাযাত্রায় সরকারের উর্ধতন কর্মকর্তা,বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের চেয়ারম্যান, মেম্বার,কর্মকর্তা কর্মচারীগন এবং দেশের নন-লাইফ ও লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী সমূহের মুখ্য নির্বাহী কর্মকর্তা,কোম্পানী সচীব,চীফ ফাইনান্সিয়াল অফিসার গন সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেন।

ঢাকার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত আজ অনুষ্ঠিত জাতীয় বীমা দিবসের এই বর্ণিল শোভা যাত্রায় দেশের অন্যতম নন-লাইফ বীমা কোম্পানী এশিয়া ইন্সুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী মোঃ ইমাম শাহীন,কোম্পানী সচিব মোঃ আতিক উল্যাহ মজুমদার,চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মোঃ রফিকুল ইসলাম,হেড অব এইচ আর ও এডমিন তোফাজ্জল হোসেন,ইন্টার্নাল অডিট বিভাগের প্রধান আহসান হাবীব শামীম,এম আই এস ও আইটি বিভাগের প্রধান সৈয়দ গোলাম হাসিব সহ কোম্পানীর ঢাকাস্থ শাখা অফিস সমূহের শাখা প্রধান ও কর্মকর্তাগন এবং এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড এর কর্পোরেট হেড কোয়ার্টার এর বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহন করেন।